::search here for get your any favourite joke::

::::No Smoking::::

দু বন্ধু অফিসে ঢুকে দেখল অফিস রুম খালি

চেয়ারে বসে এক বন্ধু সিগারেট্ ধরাতে অন্যজন বললো

উহু খাসনে ওই যে কোনায় নো স্মোকিং লেখা আছে

জবাবে বন্ধু টেবিলে রাখা দুটো স্টেরে দেখিয়ে দিল

এগুলো তাহলে কিসের জন্য এমন সময় বেয়ারা রুমে

ঢুকতেই এক জানতে চাইল আচ্ছা ওখানকার নো স্মোকিং

লেখা আছে মনে হচ্ছে?

বেয়ারা বিরক্ত হয়ে জবাব দিল দেখছেন যখন তখন

আর সিগারেট ধরিয়েছেন কেন?

যান বাইরে গিয়ে খেয়ে আসুন

ওদের একজন রেগে গিয়ে বলল তাহলে এইসব ছাইদানি

রাখা হয়েছে কাদের জন্য শুনি?

বেয়ারা চড়া সুরে উত্তর দিল বোকার মত প্রশ্ন করবেন না

সবাই আপনার মত ইংরেজি জানা ভদ্র লোক নয়


যারা সাইনবোড পড়তে পারে না তারা কি মেঝেতে ছাই

সিটিয়ে সিগারেট খাবেন নাকি?



::::গরু ও ছাগল::::

এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল

কথা কাটাকাটি শুরুর পর এক পর্যায়ে গরু ছাগলকে বলছে:

গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু

তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো:

ছাগল: আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা ছাগলের

মতো কথা বলছেন।


Bangla Jokes-27

গৃহকর্তাঃ হায়,হায়, পাঁচশো বছরের পুরোন ফুলদানিটা

ভেঙে ফেললেন?

অতিথিঃ যাক বাবা বাঁচা গেল, আমি ভেবেছিলাম

জিনিষটা নতুন বুঝি।


Bangla Jokes-26

রামবাবুঃ আমার তিন ছেলে, তারমধ্যে দুজন ইঞ্জিনিয়ার।

ছোটটি মোটেও ভাল পড়াশোনা করেনি,তাইসে ভিখারী।

শ্যামবাবুঃ তা ছোটটিকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন?

রামবাবুঃ কি বলছেন মশাই, একমাত্র ওটিই তো ভাল আয়

করে।

Bangla Jokes-25

প্রেমিকঃ তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব

রেখেছো?

প্রেমিকাঃ হ্যাঁ।

প্রেমিকঃ তোমার বাবা কি বললেন?

প্রেমিকাঃ তিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত

টাকা আছে।

প্রেমিকঃ কি বললে?

প্রেমিকাঃ যা সত্যি তাই বললাম,দুলাখ।

প্রেমিকঃ তোমার বাবা কি বললেন?

প্রেমিকাঃ তিনি টাকাটা ধার চাইলেন।

free counters
Best Bangla Jokes © 2008 Template by:
SkinCorner